হাসপাতালে বেড না পেয়ে করোনা আক্রান্ত বাবাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার কাতর আর্জি ছেলের - The News Lion

হাসপাতালে বেড না পেয়ে করোনা আক্রান্ত বাবাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার কাতর আর্জি ছেলের

 

দি নিউজ লায়ন;   করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে দেশজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। হাসপাতালে বেড নিয়ে সংকট দেখা দিতে শুরু করেছে। অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারছেন না। এই পরিস্থিতিতে সাগর কিশোর নাহারশেতিভার নামক এক ব্যক্তির সঙ্গে মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি বহু চেষ্টা করেও তাঁর করোনা আক্রান্ত বাবার জন্য কোনও বেডের সংস্থান করতে পারলেন না। তিনি মহারাষ্ট্র ও তেলাঙ্গানার একাধিক হাসপাতালে গিয়েছেন। 


গত ২৪ ঘণ্টা হাসপাতালের দোরে দোরে ঘুরেছেন। তবুও কোনও বেড পাননি।  স্থানীয় হাসপাতালের বাইরে অন্যান্য রোগীদের মত সাগর কিশোরের বাবাও  অ্যাম্বুল্যান্সে অপেক্ষা কর ছিলেন। তিনি ক্রমাগত কাশছিলেন। সাগর কিশোর বলেছেন, তিনি গতকাল বেলা ৩টে থেকে ঘুরছেন। প্রথমে তিনি ওয়ারোরা হাসপাতালে গিয়েছিলেন। এটি চন্দ্রপুরের একটি হাসপাতাল। সেখানে স্থান পাননি। তারপর তিনি প্রাইভেট হাসপাতালগুলিতে যান। সেখানেও স্থানাভাব। 


রাত দেড়চার সময় তিনি সোজা তেলাঙ্গানায় চলে যায়। সেখানে ভোর ৩টে পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করেন। কিন্তু সেখানেও কোনও বেড নেই। এরপর সকালে তিনি নিজের জায়গায় ফিরে আসেন। তারপর থেকে সেখানেই অপেক্ষা করছেন। এবার তাঁর বাবার অক্সিজেনে টান পড়তে শুরু করেছে।তাই  সাগর কিশোর  নিরাশ হয়ে বলছেন, “হয় ওনার জন্য বেডের বন্দোবস্ত করুন, নাহলে ওনাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলুন।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.